Homeএই মুহুর্তেচট্টগ্রামে স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় ধরা পুলিশ কর্মকর্তা

চট্টগ্রামে স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় ধরা পুলিশ কর্মকর্তা

প্রাইম ভিশন ডেস্ক »

১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের সময় চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় আমিনুল ইসলাম নামে এক পুলিশের এসআই জনতার হাতে আটক হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ উপপরিদর্শক আমিনুল ইসলাম ও এক সোর্সকেও আটক করে পুলিশেকে খবর দেয় স্থানীয়রা। আটক সোর্সের নাম জাহেদ। খবর পেয়ে খুলশী থানার ওসি অভিযুক্ত ২ জনকে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়।

এ বিষয়ে জানতে খুলশী থানার ওসিকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়