সোমবার, জুন ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাহেনস্তার শিকার অভিনেত্রী

হেনস্তার শিকার অভিনেত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বিনোদন জগতে এক সময় ‘মি টু’ নিয়ে তোলপাড় হয়েছিল। সুদূর বলিউড থেকে সেই জল গড়িয়ে এসেছিল টালিউড অবধি। সম্প্রতি নাট্যজগতেও সেই ‘মি টু’ কাণ্ডের ছায়া পড়েছে। অনেকেই অতীতের দুর্বিষহ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

হেনস্তার ঘটনা যে শুধু বিনোদন জগতে ঘটে এমনটা নয়, নিজের বাড়িতেই একবার হেনস্তার শিকার হতে হয়েছিল ভারতীয় অভিনেত্রী সোহিনী সরকারকে।

সম্প্রতি তিনি জানান, তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আর তিনি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন। হঠাৎ খেয়াল করেন, তার পেছনে কেউ একটা চিমটি কেটে চলে যায়।

সোহিনী বলেন, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে। সেই ব্যক্তিকে ডেকে কষিয়ে চড় মারব, সেই অবকাশটা পর্যন্ত পাইনি। ঘটনার আকস্মিকতায় উবলব্ধি করতেই খানিকটা দেরি হয়ে গিয়েছিল। আর ততক্ষণে সেই ব্যক্তি উধাও। স্বাভাবিকভাবেই ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি।

অভিনেত্রী বলেন, সেই খারাপ অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন। বার বার মনে ঘৃণার উদ্রেগ হয়েছে। এই ধরনের অভিযুক্তদের সমাজের যেকোনো স্তর থেকে বিতাড়িত করা উচিত।

ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু সোহিনী সরকারের।। এরপর ফড়িং চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিত হয়ে ওঠেন তিনি। পাশাপাশি রাজকাহিনী, সিনেমাওয়ালা, ব্যোমকেশ পর্ব, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায় প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নেন এ অভিনেত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়