প্রাইম ভিশন ডেস্ক »
টাকা লেন-দেনের ক্ষেত্রে অনেকেই চেক ব্যবহার করে থাকেন। বড় অঙ্কের অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে এটি অন্যতম নির্ভরযোগ্য উপায়। তবে চেক লেখার কাজটি করতে হয় খুব সাবধানে। সামান্য ভুলেই উধাও হয়ে যেতে পারে ব্যাংকের সব টাকা।
চেক লেখার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। চলুন বিস্তারিত জানা যাক-
যাকে টাকা দেবেন চেকে তার নাম লিখতে হয়। এক্ষেত্রে নাম আর পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। নয়তো নামের পাশে অন্য অক্ষর যোগ করে নাম বদলে দিতে পারে যেকেউ। নাম আর সার নেমের মাঝে খুব বেশি ফাঁকা রাখবেন না। আবার একেবারে টানা লিখলেও চলবে না।
প্রাপকের নাম লেখা হলে, তার নামের পাশে একটি লাইন টেনে দিন। এতে চেকে অন্য কেউ কিছু লিখতে পারবে না।
চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-’ এই চিহ্ন দেবেন। এতে কোনোভাবেই অতিরিক্ত কোনো সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। খেয়াল রাখবেন, প্রতিটি সংখ্যার মধ্যে কোনো ফাঁক যেন না থাকে! নয়ত ফাঁকে নতুন সংখ্যা লেখা খুব সহজ কাজ! জালিয়াতি করতে সময় লাগবে না!
চেকের ক্ষেত্রে স্বাক্ষরও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময় করবেন।
অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলুন। নয়তো চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।
চেকে যদি ভুল কিছু লিখে থাকেন, তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন। অথবা চেকটি ছিঁড়ে ফেলে নতুন চেক লিখুন। একেবারের উপায় না থাকলে নিজের সই করে দিন।


