Homeমুল পাতাফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন

প্রাইম ভিশন ডেস্ক »

দখলদার ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও ধ্বংযজ্ঞের শিকার ফিলিস্তিনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন।
মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

মন্ত্রিসভার এক বৈঠকের আগে টেলিভিশন ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন।

এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা অনুমোদন পেলো।

সানচেজ বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যার একমাত্র উদ্দেশ্য ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের শান্তি অর্জন।’

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শুধুমাত্র ঐতিহাসিক ন্যায়বিচারের বিষয় নয়… আমরা সবাই যদি শান্তি অর্জন করতে চাই তাহলে এটি এখন অপরিহার্য।

এই পদক্ষেপ ‘কারও বিরুদ্ধে নয়, অন্তত ইসরায়েলের বিরুদ্ধে নয়’ বলেও মন্তব্য করেন স্পেনের প্রধানমন্ত্রী।

তার মতে, এটি (ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি) সমাধানের দিকে অগ্রসর হওয়ার একমাত্র উপায়, যা শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য উপায় হিসেবে আমরা সবাই স্বীকার করি। এর মাধ্যমে শান্তি ও নিরাপত্তায় ইসরায়েলের সঙ্গে সহাবস্থান থাকবে ফিলিস্তিন রাষ্ট্রেরও।

এর আগে গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে- এই তিন দেশের প্রধানমন্ত্রীর সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আসে।

স্পেনের পাশাপাশি আজ মঙ্গলবার আয়ারল্যান্ড এবং নরওয়েরও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়