Homeমুল পাতাবধূ সাজে মঞ্চে কেয়া

বধূ সাজে মঞ্চে কেয়া

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের সুন্দরী চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। মাত্র ১৪ বছর বয়সে যার বড়পর্দায় আবির্ভাব। ঢালিউডে রয়েছে তার স্বতন্ত্র অবস্থান। মুক্তির অপেক্ষায় তার বেশ কিছু সিনেমা। আপাতত পর্দায় না থাকলেও ৭ জুন কেয়া ধরা দিলেন বধূ বেশে। র‍্যাম্পে হাঁটলেন জমকালো সাজে।

হারলান নিবেদিত ঢাকা ফ্যাশন ডে– ২০২৪ অনুষ্ঠিত হয় শুক্রবার রাজধানীর অভিজাত একটি হোটেলে। অন্যান্য চিত্র তারকাদের পাশাপাশি কেয়াও এদিন ছাপ রাখেন মঞ্চে।

কেয়ার সিঁথিতে ছিলো টিকলি। কানে ঝুমকা। গলায় ভারি হার। কাজল কালো চোখের সঙ্গে মানানসই কালো টিপ দিয়েছেন কপালে। ঠোঁট রাঙিয়েছেন লাল লিপস্টিকে।
মোটা পাড়ের সোনালী কারুকাজের কাতানের সঙ্গে মিলিয়ে গায়ে ছিলো সোনালী ব্লাউজ। প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যের সঙ্গে বাহারি সাজ কেয়ার আবেদন যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

এখানেই শেষ নয়, ‘মোস্ট ফ্যাশনেবল ফিল্ম অ্যাকট্রেস’– এর সম্মাননাও পেয়েছেন কেয়া। অনুষ্ঠান শেষে সামাজিক মাধ্যমে ছাড়া স্থিরচিত্র ইতোমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়