Homeখেলাধুলাবাংলাদেশের সুপার এইটের খেলা নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশের সুপার এইটের খেলা নিয়ে যা বললেন তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বিশ্বকাপের আগেও চরম নড়বড়ে ছিল বাংলাদেশ দলের অবস্থা। তবে বিশ্বকাপ শুরু হতেই যেন যাদুর কাঠির স্পর্শে জ্বলে উঠল বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে নবম বিশ্বকাপের সুপার এইটে টাইগাররা।

আর সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলগুলো। ফলে এদেরকে টপকে সেমিফাইনাল যাওয়া শান্ত-সাকিবদের জন্য কঠিন মনে করেন টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, পরে ভারত। কাজটা কঠিন হবে।’

তবে তামিমের ভাষ্যে ব্যাটাররা রানে ফিরলে নজর রাখার একটা দল হবে। তিনি বলেন, ‘যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না।বাংলাদেশের বোলাররা ভালো করছে। ব্যাটাররা ছন্দে ফিরলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’

বোলারদের মধ্যে তরুণ পেসার তানজিদ সাকিবের ভূয়সী প্রশংসা করে তামিম বলেন, ‘তানজিদ দারুণ এক্সাইটিং। শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়