Homeমুল পাতাকতো সম্পদের মালিক শাকিব খান

কতো সম্পদের মালিক শাকিব খান

প্রাইম ভিশন ডেস্ক »

ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন শাকিব খান। দীর্ঘ এই পথচলায় সাফল্য হাত ধরে হেঁটেছে তার। ফলে অর্জনের ঝুলি বেশ ভারি। কিং খানের পকেটও বেশ স্বাস্থ্যবান। এবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এলো ঢালিউড সুপারস্টারের সম্পদের পরিমাণ।

সেখানে দাবি করা হয়েছে, শাকিব মোট ২০ মিলিয়ন ডলারের মালিক। যা বাংলাদেশের টাকায়, ২,৩৫,০৭,৮৪,০০০.০০ অর্থাৎ ২৩৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়াও তার সম্পত্তি বিস্তর। ছবি ছাড়াও বিভিন্ন ইভেন্ট বিজ্ঞাপন থেকেও আয় নেহাতই কম নয়। নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত তিনি। রয়েছে নিজের ব্যবসাও।

এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত সিনেমা ‘তুফান’। ছবিটি ভেঙে দিয়েছে বাংলা সিনেমার সকল রেকর্ড। ১২৯ হলে প্রদর্শিত হচ্ছে। এছাড়া দৈনিক সিনেপ্লেক্সের চলছে ছবিটির ৫৫ টি শো।

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সালাউদ্দিন লাভ্লু, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ আরও অনেককে দেখা গেছে।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। তুফান পরিচালনা করেছেন রায়হান রাফী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়