Homeসংবাদআন্তর্জাতিকবেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারাহ

বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারাহ

প্রাইম ভিশন ডেস্ক »

বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন তিউনিশিয়ার সুন্দর্যবিষয়ক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধির।

ইউরোপের দেশ মাল্টায় স্থানীয় সময় সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে এ তারকার বয়স হয়েছিল ৩৬ বছর।

নিউইয়র্ক পোস্ট মাল্টার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত এক প্রতিবেদনে জানিয়েছে, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করেন ফারাহ। তারপর মেটার দেই হাসপাতালে নেয়া হলে সেখানে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু হয় তার।

এ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান- ফারাহ আল কাধির মারা গেছেন।

সোলায়মা হানিয়ানিয়া আরো জানান, ফারাহ সত্যিই ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন। তার ইতিবাচক চেতনা সবাইকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা তার সংস্পর্শে ছিলেন।

এদিকে ফারাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের মাধ্যমে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত ছিল না বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার শেষ অ্যাক্টিভিটিগুলোয় মাল্টার উত্তর-পূর্ব উপকূল বরাবর সেন্ট জুলিয়ান শহর এবং ভিত্তোরিওসো মেরিনায় একটি নৌযানে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ ফলো করতেন ফারাহকে। তিউনিশিয়ার শীর্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিতি ছিল তার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিউটি টিপস এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণার জন্য তারকা খ্যাতি পেয়েছিলেন এ তরুণী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়