Homeচট্টগ্রামসিএমপির নতুন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম

সিএমপির নতুন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২তম কমিশনার হয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.সাইফুল ইসলাম। তিনি মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পদে কর্মরত ছিলেন।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে বর্তমান সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে কৃষ্ণ পদ রায়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়