Homeমুল পাতাদেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

দেশের ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনলাইন জুয়ার সঙ্গে দেশের ৫০ লাখ মানুষ জড়িত। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি ড্রাইভ দেওয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, অনলাইন জুয়া নিয়ে আমরা মতবিনিময় করেছি। এটাতে মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড ব্যক্তিরাও এর মধ্যে আসছেন। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা জুয়ার সাইটগুলোকে ব্লক করার চেষ্টা করছি। পাশাপাশি একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। যেন সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে প্রতারিত না হন। আমাদের দেশের মুদ্রা যেন বিদেশে পাচার না হয়। একটা সচেতনতা আর একটা প্রযুক্তিগত প্রয়োগ, পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা মোট ২ হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করেছি। এখন আমরা মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা নিয়মিত জুয়ার সাইটগুলো ব্লক করবো। এটা চলতে থাকবে।

একদিকে পুরাতন সাইট ব্লক হচ্ছে, অন্যদিক দিয়ে নতুন সাইট খুলছে- এ বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে আমরা ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সিকে নিয়ে বসেছিলাম। পুলিশ এবং ইন্টেলিজেন্স, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ড্রাইভ দিচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়