Homeএই মুহুর্তেবাকলিয়ায় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

বাকলিয়ায় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

নগরীর বাকলিয়ায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন কর্ণফুলী থানাধীন মইজ্জারটেকের শিকলবাহা এলাকার দুকুল হাজীর বাড়ির নূর মোহাম্মদের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন। তিনি বলেন, সকালে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ওই যুবক আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়