Homeমুল পাতাতৃপ্তির স্পর্শে তৃপ্ত প্রেমিক!

তৃপ্তির স্পর্শে তৃপ্ত প্রেমিক!

প্রাইম ভিশন ডেস্ক »

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেমের গুঞ্জন। ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে নাকি ডেট করছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের একসঙ্গে দেখা গেছে। একটি ছবিতে দেখা যায়, তৃপ্তি-স্যাম তাদের বন্ধুদের মোটরবোটে চেপে মজা করছেন।

যদিও, ছবিটি কোথায় তোলা, সেটা জানা যায়নি। এর আগেও একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের রাস্তায়।

অ্যানিমেলের পর থেকে টক অব দ্য টাউন তৃপ্তি। এ সিনেমার পর তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন ‘জাতীয় ক্রাশ’। তারপর থেকেই একের পর এক সিনেমার অফার পান অভিনেত্রী। এখন তিনি তার আসন্ন সিনেমা ‘ব্যাড নিউজ’র প্রচারে ব্যস্ত। এই সিনেমাতে অভিনেত্রীকে ভিকি কৌশলের সঙ্গে জুটিতে দেখা যাবে।

প্রসঙ্গত, তৃপ্তি দিমরির আসন্ন সিনেমা ‘ব্যাড নিউজ’। যেটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। তৃপ্তির সঙ্গে এতে দেখা যাবে ভিকি কৌশল এবং অ্যামি বিক্রান্তকে। সিনেমার ট্রেলারে দেখা গিয়েছিল, হঠাৎ করেই তৃপ্তি জানতে পারে সে গর্ভবতী। তবে সন্তানের বাবা কে, তা নিশ্চিত করে বুঝতে পারে না অভিনেত্রী। এখানে দেখানো হয়েছে, তৃপ্তির গর্ভে দুটি সন্তান রয়েছে, সেই দুটি সন্তানের পিতা দুজন। অর্থাৎ একজন নারীর গর্ভে দুজন পুরুষের সন্তান বেড়ে উঠছে। এই ঘটনাকেই বলা হয় হিটারোপ্যারেন্টাল সুপারফেকানডেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়