প্রাইম ভিশন ডেস্ক »
কলম্বিয়ান গায়িকা শাকিরা। ফুটবলের সঙ্গে দারুণভাবে তার নাম জড়িয়ে আছে। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পান তিনি।
এবার কোপা আমেরিকার শেষ ঝলকে দেখা মিলেছে তার। ফাইনাল ম্যাচে গান গেয়ে কত নিলেন শাকিরা? সেই অংক জানিয়েছেন আর্জেন্টিনার এক সাংবাদিক।
কলম্বিয়ান গায়িকা কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতান।
কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে শুরু হয় শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়ানো হয়েছে।
আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান এচেগোয়েনের মতে, কোপা আমেরিকার ফাইনালের অর্ধেক সময়ে কলম্বিয়ান শিল্পীকে পাওয়ার জন্য কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে।
তিনি আরও জানিয়েছেন, ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নিয়েছেন ২ মিলিয়ন ডলার। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন।


