সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতানিজ বাসায় খুন হলেন মডেল, সন্দেহের তালিকায় স্বামী

নিজ বাসায় খুন হলেন মডেল, সন্দেহের তালিকায় স্বামী

প্রাইম ভিশন ডেস্ক »

থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। গত ১৮ জুলাই রাতে ব্যাংককের প্রাভেট জেলায় ঘটেছে এ ঘটনা। মৃত্যুকালে ২৪ বছর বয়স হয়েছিল এ মডেলের। এ ঘটনায় তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়বার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মডেল গোয়েন্ডলিনকে। তার স্বামী চিৎকার করলে দুই প্রতিবেশী ছুটে যান এবং পরে তিনজন মিলে মডেলকে একটি গাড়িতে তুলে হাসপাতালে নেয়া হয়।

প্রতিবেদনে মডেলের স্বামীর নাম গোপন রেখে বলা হয়েছে, তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায় এবং পরে থাই পুলিশকে বলে যে, সে নিজের জীবন নেয়ার চেষ্টা করছিল।

এদিকে মডেল গোয়েন্ডলিনের স্বামী আত্মহত্যার বিষয় ইঙ্গিত করলেও পুলিশ সন্দেহ করছে তিনি হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার জন্য এমন দাবি করছেন। তবে হংকংয়ের অভিবাসন বিভাগ জানিয়েছে, গোয়েন্ডলিন হত্যাকণ্ডে সাহায্যের জন্য কোনো অনুরোধ করা হয়নি তাদের।

প্রসঙ্গত, মডেল গোয়েন্ডলিন বহুজাতিক সংস্থা ‘গেইল লোক’, ‘ড্যানিয়েল গ্রাহাম’ ও ‘ক্যাথি চাউ ম্যান-কেই’সহ একাধিক বিখ্যাত মডেল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার সাম্প্রতিক ফটোশুটটি ছিল ইতালীয় একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপন। এর কয়েকটি ছবি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।

এ তারকার সোশ্যাল মিডিয়ার পোস্ট এটা স্পষ্ট করে যে- ফটোশ্যুটের জন্য বিভিন্ন মেক-আপ শিল্পীদের সঙ্গে কাজে বেশ ব্যস্ত ছিলেন গোয়েন্ডলিন। তার মডেলিংয়ের শুরু ২০১৮ সালের দিকে।

গোয়েন্ডলিন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও সক্রিয় ছিলেন। সেখানে নিয়মিত মডেলিংয়ের বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতেন এ মডেল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়