প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এরআগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।
সৌদি রাষ্ট্রদূত জানান, আজ থেকে পুনরায় বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস।


