Homeমুল পাতাপণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমদানির কারণে মূল্যস্ফীতির বিষয়টি আমরা নজরদারি করছি। আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করে বাজারের চাপ কমানো এবং বর্তমান চাপ হালকা করার চেষ্টা করা।

তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যারও সমাধান করার চেষ্টা চলছে। যদি উৎপাদন বাড়ে, তাহলে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দ্রব্যমূল্য কমে আসবে। আমরা সেই পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি।

চাল, ডাল ও ডিমসহ পাঁচটি খাদ্যপণ্যের দাম নিয়ে মন্তব্য করে তিনি বলেন, এগুলো নিয়ে আমরা সজাগ রয়েছি এবং নিশ্চিত করবো যে সরকারি-বেসরকারি সবাই সমানভাবে এগুলো পেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়