Homeমুল পাতাকালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অশোভনীয়

কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অশোভনীয়

প্রাইম ভিশন ডেস্ক »

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়। আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই পদক্ষেপ অবশ্যই দুর্নীতিকে উৎসাহিত করবে, সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম, তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম।

দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় মন্তব্য করে আবদুর রহমান খান বলেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না।

অর্থপাচারের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কিনি বলেন, ব্যবসাবান্ধব আইন করতে এনবিআরের তিনটি উইংয়ে বিদ্যমান আইন পর্যালোচনার জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়