বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেফতার ৭

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেফতার ৭

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতারও করা হয়েছে।

বরখাস্ত হওয়া তিনজন পুলিশের উপ-পরিদর্শক। এছাড়া, একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকালের ঘটনায় পুলিশ তিন উপ-পরিদর্শককে বরখাস্ত করেছে এবং আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সদস্যরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে।

এদিকে, পুলিশ জানায়, বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আক্রমণাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং হাইকমিশনের ভেতরে সম্পত্তির ক্ষতি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের কূটনৈতিক মিশনের ওপর এই ধরনের হামলা এবং জাতীয় পতাকার অবমাননা একটি অগ্রহণযোগ্য ঘটনা। এটি পূর্বে কলকাতায় ঘটে যাওয়া একই ধরনের হিংসাত্মক বিক্ষোভের পুনরাবৃত্তি। আগরতলায় এই হামলাটি কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়