Homeএই মুহুর্তেঅন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি

প্রাইম ভিশন ডেস্ক »

গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে, সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি।

রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

এ সময় বাংলাদেশের ২১৫টি গ্রিন ফ্যাক্টরি কি সত্যিই আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কি না এ বিষয়ে প্রশ্ন তোলেন প্রেস সচিব। অনুষ্ঠানে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়।

এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আয়োজনে একটি তথ্য ভাণ্ডার করার কথাও জানান প্রেস সচিব।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়