Homeমুল পাতারোহিঙ্গা ক্যাম্পে মিলল মা-মেয়ের লাশ

রোহিঙ্গা ক্যাম্পে মিলল মা-মেয়ের লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম(৫৫) ও সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল মুঠোফোনে জানান, ‘এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়