Homeএই মুহুর্তে'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা'র ওপর 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র হামলার অভিযোগ

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র হামলার অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক টিবিএসকে বলেন, নয়জন আহত হয়ে হাসপাতালের জরুরী বিভাগে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সবাই আদিবাসী নয়।

আহতদের মধ্যে রয়েছেন ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৫), ডোনায়ই ম্রো (২৫), জুয়েল মার্ক (৩৫) ও শৈলী (২৭)। এর মধ্যে রেংইয়ং ম্রো, পাহাড়ি ছাত্র সংসদের সহ-সভাপতি এবং রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কার্যনির্বাহী সদস্য।

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন।

অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ বাতিলের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়।

আহতদের একাধিক শিক্ষার্থীদের ভাষ্যে, বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে ‘স্টুডেন্টস ফর সভরেনিটি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা করে।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার সংগঠক অলিক মৃ টিবিএসকে বলেন, ‘আমাদের আদিবাসী ছাত্রজনতার শান্তিপূর্ন মিছিলে স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় আমাদের ১১ জন আহত, দুজনের অবস্থা গুরুতর। আগামীকাল ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ। ১৭ জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে’।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ব্যানারে গত ১২ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়