প্রাইম ভিশন ডেস্ক »
মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপে এখন মেটা এআই চ্যাটবট রয়েছে। ইউজারের প্রশ্নের উত্তর দেওয় থেকে শুরু করে ছবি তৈরি করা, বেড়ানোর পরিকল্পনা ইত্যাদি অনায়াসে করতে পারে। তবে খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে একটা নতুন ট্যাব আসতে চলেছে। এতে বাজারের সব জনপ্রিয় এআই ফিচার এবং চ্যাটবট থাকবে।
মেটা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে খুব কৌশলীভাবে কাজে লাগাচ্ছে। ব্যবহারের পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন ট্যাব আনাও সেই কৌশলেরই অংশ। ভবিষ্যতে আরও নতুন নতুন ইন্টিগ্রেশন আসবে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়বে। সঙ্গে ব্যবহারের সুযোগও।
হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড ভার্সনে নতুন এআই ট্যাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও বিটা ভার্সনে পৌঁছায়নি। ফলে ইউজাররা এখনই ব্যবহার করতে পারছেন না।
হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বিটা ভার্সনেও নতুন এআই ট্যাব চলে আসবে।


