প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার কাজ করতে গিয়ে ওয়াসার প্রধান সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে ওয়াসার ১ হাজার ১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয়।
পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।
ওয়াসা বলেছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুত মেরামতের কাজ চলছে।


