প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তান থেকে আরও ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।
শনিবার (১৫ মার্চ) সকালে চাল দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।
তিনি বলেন, “জি-টু-জি চুক্তির আওতায় ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি মরিয়ম নামের একটি জাহাজ।”
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।


