Homeসংবাদসন্দ্বীপে নতুন ইতিহাস

সন্দ্বীপে নতুন ইতিহাস

প্রাইম ভিশন ডেস্ক »

দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এর মাধ্যমে চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার ফেরিটি সন্দ্বীপে পৌঁছানোর পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মতবিনিময় সমাবেশে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ারও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

ফেরি চলাচলে ফি ধরা করা হয়েছে—সাধারণ যাত্রী ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ৫০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, বাস ৩ হাজার ৩০০ টাকা, ট্রাক ৩ হাজার ৩৫০টাকা ও ১০ চাকার গাড়ি ৭ হাজার ১০০ টাকা।

এর আগে, বুধবার বিআইডব্লিউটিএর ফেরি কপোতাক্ষের মাধ্যমে এ রুটে ফেরি সার্ভিসের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়। আপাতত একটি ফেরি দিনে দুবার রুটটিতে চলাচল করবে। ফেরি চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়