প্রাইম ভিশন ডেস্ক »
শিশু-কিশোরদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এজন্য বেশি করে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। ইসলামী মূল্যবোধের বিকাশে ‘পিএইচপি’র এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটছে।
গত (২৩ মার্চ) চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রাইম ভিশন আয়োজিত ‘পিএইচপি ইসলামিক ট্যালেন্ট’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মাহফুজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন মুস্তারী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামেলি।
স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘পিএইচপি ইসলামিক ট্যালেন্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুদিনব্যাপী চলে প্রতিযোগিতার অডিশন রাউন্ড। রোববার নগরের শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হুরে জান্নাত তাহিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন তানজিনাতুল হোসনা তাবিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ কাউসাইন কাদেরী। প্রথম পুরস্কার হিসেব ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার দেওয়া হয়। এছাড়া আরও ৭ প্রতিযোগীকে ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারক ছিলেন জমিয়তুল ফালাহ্ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালিব মুহাম্মদ আলা উদ্দিন, ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিল প্রাইম ভিশন।-বিজ্ঞপ্তি


