Homeমুল পাতানগরের নিউমার্কেট এলাকা হকারমুক্ত, বিকেল থেকে বসতে পারবে হকাররা

নগরের নিউমার্কেট এলাকা হকারমুক্ত, বিকেল থেকে বসতে পারবে হকাররা

প্রাইম ভিশন ডেস্ক »

কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পেরে খুশি পথচারীরা। রোববার (২০ এপ্রিল) অফিসমুখী মানুষ নিউমার্কেটের সড়ক ও ফুটপাত হকারমুক্ত দেখে অবাক হয়ে যান। কেউ কেউ বিশ্বাসই করতে পারেননি প্রথম দেখাতে।

আমিন নামে পথচারী জানান, নিউমার্কেট এলাকার ফুটপাত হকারমুক্ত দেখিনি খুব একটা। আগের মেয়রের সময় অনেক পুলিশ আহত হয়েছিলেন হকারদের উচ্ছেদে এসে। । ভাংচুর করা হয়েছিল চসিকের গাড়ি। এখন আলোচনার মধ্য দিয়ে সুন্দর সমাধান হয়েছে।

 

চসিকের একজন কর্মকর্তা বলেন, মাননীয় মেয়রের নির্দেশে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে। হকার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিকেল থেকে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট সময় হকাররা শৃঙ্খলার মধ্যে পণ্য বিক্রি করতে পারবেন। মেয়র মহোদয় ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়