বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম আদালত।

সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই আদেশ দেন।

কোতোয়ালি থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময়কে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন চিন্ময় কৃষ্ণ দাস। ওই মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর তাঁকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে তাঁর সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

গত বছর ২৬ নভেম্বর চট্টগ্রামের রাঙ্গাম কমিউনিটি হলের পাশে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হামলার শিকার হন এবং কুপিয়ে হত্যা করা হয়।

পরে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ওই সহিংসতার ঘটনায় পুলিশ, আইনজীবী, বিচারপ্রার্থী ও সরকারি কাজে বাধা দেওয়াসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়।

রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ আরও তিনটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এসব মামলার শুনানি মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়