বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে সড়কে প্রাণ গেল তিনজনের

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল তিনজনের

প্রাইম ভিশন ডেস্ক »

রোববার (১১ মে) ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি বিএম গেট সংলগ্ন বানুর বাজার ও শনিবার (১০ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে নৈশ প্রহরী মো. হাসান (৪৫) ও ট্রাক চালকের সহকারী মো. সৈকত (২৬)।

হাইওয়ে পুলিশ জানায়, রোববার সকালে মহাসড়কের পাশের খালে ময়লা ফেলে ফেরার সময় ঢাকামুখি একটি গাড়ির নিচে চাপা পড়েন নৈশ প্রহরী হাসান।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে শনিবার রাতে ঢাকামুখি একটি কাভার্ডভ্যান সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ছিটকে সড়কে পড়ে ওই কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান, নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট জিপ গাড়ি মেরামত করতে গিয়ে ওই জিপের চাপায় মো. বারেক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বারেক পুঁটিবিলা ইউনিয়নের উত্তর পহরচাঁদা এলাকার নুরুল কবিরের ছেলে।আজ রবিবার (১১ মে) দুপুর পৌনে ১টায় কলাউজান ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পার্শে মালিপাড়া সংলগ্ন ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এ মরদেহ উদ্ধার করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়