রবিবার, মে ৩১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য মীর হেলালের কম্পিউটারস প্রদান

চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য মীর হেলালের কম্পিউটারস প্রদান

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য কম্পিউটার সহ তথ্যপ্রযুক্তি সামগ্রী অনুদান হিসেবে প্রদান করেছেন।

আজ মঙ্গলবার সকালে নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়া কুঞ্জ হতে চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ এই তথ্য প্রযুক্তি সামগ্রী গ্রহণ করেন।

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম মেহেদী তথ্য প্রযুক্তি সামগ্রী গ্রহণ করে শুকরিয়া প্রকাশ করেন এবং সেই সাথে তিনি আশা প্রকাশ করেন  মীর হেলাল ভবিষ্যতেও তার এ ধরনের সহায়তা কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র কর্মকর্তা মাওলানা ইয়াসিন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্প্রতি চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি ও কৃতি ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার মীর হেলাল মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যক্রম পরিচালনার জন্য এ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়