Homeমুল পাতাগুগল আনছে থ্রিডি ভিডিও কলিং প্ল্যাটফর্ম

গুগল আনছে থ্রিডি ভিডিও কলিং প্ল্যাটফর্ম

প্রাইম ভিশন ডেস্ক »

মোবাইল ফোনে ভিডিও কল করার প্রযুক্তির দারুণ উন্নতি হচ্ছে দিন দিন। জনপ্রিয়তার মাত্রায় এ প্রযুক্তি এখন ওপরের দিকে আছে। সেই ভিডিও কল এখন আরও বাস্তবের মতো হতে যাচ্ছে। গুগল নিয়ে আসছে নতুন থ্রিডি ভিডিও কলিং প্রযুক্তি। প্রতিষ্ঠানটি তার নাম দিয়েছে গুগল বিম।

এই নতুন প্রযুক্তি ব্যবহারে মনে হবে, আপনি যাঁর সঙ্গে কথা বলছেন, তিনি সামনে বসে আছেন। শুধু পর্দায় মুখ না দেখে, যেন চোখের সামনে মানুষটি আসলেই আছেন এমনই অনুভূতি মিলবে।

গুগল জানিয়েছে, এতে থাকবে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষ ধরনের থ্রিডি ভিডিও প্রযুক্তি। এটি টুডি ভিডিওকে থ্রিডি বা ত্রিমাত্রিক ভিডিওতে বদলে ফেলবে।

তবে এটি ব্যবহার করতে হবে বিশেষ যন্ত্রে। এতে থাকবে ছয়টি ক্যামেরা আর একটি বিশেষ ডিসপ্লে, যা একজন মানুষের মুখ ও শরীরের নড়াচড়া থ্রিডি আকারে দেখাতে পারবে।

এই ভিডিও কলিং হবে খুব মসৃণ। এতে প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে চলবে ভিডিও।

আর চমকপ্রদ বিষয় হলো, ভিডিও কলের সময় ভিন্ন ভাষায় কথা হলেও গুগল বিম সেই ভাষা তাৎক্ষণিক অনুবাদ করে শুনিয়ে দেবে।

প্রথমে এটি করপোরেট বা অফিসে ব্যবহারের জন্য চালু হবে। গুগল জানিয়েছে, চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে তাদের এই ত্রিমাত্রিক ভিডিও কলিং প্রযুক্তি চালু হতে পারে।

সূত্র: সি-নেট

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়