Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেআজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব জুয়েলারি প্রতিষ্ঠান

আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব জুয়েলারি প্রতিষ্ঠান

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

আজ বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিবৃতিতে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বলেন, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের হয়রানি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। রিপনুল হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারাদেশে সব জুয়েলারি ব্যবসা বন্ধ থাকবে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়