Homeচট্টগ্রামচট্টগ্রামে হবে প্রথম মনোরেল

চট্টগ্রামে হবে প্রথম মনোরেল

প্রাইম ভিশন ডেস্ক »

দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। যানজট নিরসনে নগরে মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের প্রস্তাবনায় জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকোম কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।

নগরীর মনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে আজ বোরবার চসিকের সাথে ওরাসকোম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। আজ বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে। এতে সিটি মেয়র, অর্থায়নকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সমঝোতা স্মারকের পর ওরাসকোম কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ ফিজিবিলিটি স্টাডি করবে নগরীতে। সড়ক বিশেষজ্ঞদের মতে, মনোরেল হলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা। মনোরেলের ক্ষেত্রে মেট্রোরেলের চেয়ে ৪০ শতাংশ অর্থের সাশ্রয় হবে। এর জন্য ব্যাপক জায়গার প্রয়োজন হয় না এবং স্থাপনার মধ্যেও লাইনটি চালু করা যায়। মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার উপর চলে। দুই থেকে আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন করে চালু করা সম্ভব।

চট্টগ্রামে মনোরেলের ব্যাপারে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকোম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের সাথে সমন্বয় করেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। তিনি বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামে মনোরেল নির্মাণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিদেশি এই দুই প্রতিষ্ঠানের কাছে তুলে ধরলে তারা নিজস্ব অর্থায়নে নগরীতে মনোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করে। চট্টগ্রাম সিটি এলাকায় যানজট নিরসন ও বিকল্প যাতায়াত ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে মনোরেল নির্মাণের ব্যাপারে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের আগ্রহে আজ এই প্রকল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।

ওরাসকোম কনস্ট্রাকশন : ওরাসকোম কনস্ট্রাকশন মিশরের একটি বৃহৎ নির্মাণ কোম্পানি, যারা বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণ করে। তারা জার্মান সিমেন্স মোবাইলিটির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে মিশরের প্রথম উচ্চগতির রেল প্রকল্পে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে তারা ৬৬০ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করেছে।

ওরাসকোম কনস্ট্রাকশন পিএলসি (ওসি) হচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) ঠিকাদারি প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় মিশরের কায়রো শহরে। এটি মিশরের প্রথম বহুজাতিক কর্পোরেশন হিসেবে পরিচিত। ওরাসকোম কনস্ট্রাকশন বর্তমানে ২৫টির বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়