বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeসংবাদইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রাইম ভিশন ডেস্ক »

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, তেহরানজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।

এ হামলার পর ইসরায়েলে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তারা এটিকে একটি ‘সুনির্দিষ্ট এবং পূর্বপ্রস্তুতি সম্পন্ন সমন্বিত হামলা’ বলছে, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কর্মসূচি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, কিছুক্ষণ আগে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি অভিযান। আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, তেহরানের আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

এ ঘটনায় হতাহতের মধ্যে শিশুরাও আছে বলে জানিয়েছে রয়টার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়