Homeএই মুহুর্তেইসরায়েলি বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইসরায়েলি বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইরানি সংবাদমাধ্যমের

প্রাইম ভিশন ডেস্ক »

ইরান থেকে আজ বুধবার ভোরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। ইরানের ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরন বিমানঘাঁটি। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত।

তবে ইসরায়েলের এই বিমানঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

যুদ্ধকালীন সময়ে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে, সে বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না। খবর আল-জাজিরার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়