Homeএই মুহুর্তেচট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ, অস্থিসন্ধির ব্যথ্যা ও শরীরে র‍্যাশ দেখে শনাক্ত

চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ, অস্থিসন্ধির ব্যথ্যা ও শরীরে র‍্যাশ দেখে শনাক্ত

প্রাইম ভিশন ডেস্ক »

ডেঙ্গু আর করোনার মতোই উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থিসন্ধির ব্যথ্যা ও শরীরে র‍্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখেই রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের চিকিৎসকেরা। কারণ চিকুনগুনিয়া শনাক্তে আরটিপিসিআর টেস্টের সুযোগ নেই হাসপাতালগুলোতে।

বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এ রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমেই ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র‍্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করা হচ্ছে।

এপিক ল্যাবের হেড অব মেডিকেল সার্ভিসেসের ডা. হামিদ হোসাইন আজাদ বলেন, এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে। তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। করতে হয় আরটিপিসিআর টেস্ট। যা শুধু রাজধানীতেই আছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ঢাকায় সরকারি তিনটি ল্যাবে আরটিপিসিআর টেস্টে ১৫৩ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয় মে মাসে। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে।

এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদেরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়