শনিবার, মে ২, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামটেরিবাজারে ছিনতাইয়ে জড়িত দুই যুবক গ্রেপ্তার

টেরিবাজারে ছিনতাইয়ে জড়িত দুই যুবক গ্রেপ্তার

প্রাইম ভিশন ডেস্ক »

কোতোয়ালি থানার টেরিবাজার মায়াবীর গলি এলাকায় এক নারী পথচারীর গলার চেইন ছিনতাইয়ে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ছিনতাইয়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক নারী গলির ভেতর ঢুকছেন। তাঁর হাতে ছিল পলিথিনের ব্যাগ ও কাপড়। তখন দুজন ব্যক্তি এসে তাঁকে তাড়া করেন। ওই সময় তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পড়ে গেলে গলা থেকে চেইনটি নিয়ে পালিয়ে যায় দুই ছিনতাইকারী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়