সোমবার, মে ৪, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামমেলখুম ট্রেইলে ঘুরতে এসে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৩

মেলখুম ট্রেইলে ঘুরতে এসে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৩

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ঘুরতে এসে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তিনজন।

এর আগে, মঙ্গলবার সকালে মেলখুম ট্রেইলে এসে তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আমিনুল ইসলাম গালিব ও ঢাকার যাত্রবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয়। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে ৩ বন্ধু মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দু’জন। মঙ্গলবার রাতে তারা না ফেরায় আজ বুধবার সকালে স্বজনরা তাদের খুঁজতে মেলখুম ট্রেইলে যান। দুপুর আড়াইটা দিকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন তারা। অন্য দু’জনের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, ‘আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামে তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়