Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

চট্টগ্রামে দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চড়িহালদা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৪০)। তিনি স্থানীয় লোকমানের স্ত্রী ও মরহুম আবু বক্করের পুত্রবধূ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে পারিবারিক জায়াগ নিয়ে বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়