শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeমুল পাতাকক্সবাজার সৈকতে পানিতে ডুবে স্কুলছাত্র নিহত

কক্সবাজার সৈকতে পানিতে ডুবে স্কুলছাত্র নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সমুদ্রসৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ৯ দিনের মাথায় এবার সাগরে ডুবে মারা গেছে এক স্কুলছাত্র। তার নাম রাইয়ান নূর আবু সামিম।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ান নূর আবু সামিম শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের পুত্র এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বড় ভাই ফাইয়ান নূর আবু রামিম জানান, সকালে রাইয়ান ও তার বন্ধুরা মিলে ফুটবল খেলতে সৈকতে যায়। খেলার পর সবাই মিলে সাগরে গোসলে নামে। এ সময় রাইয়ান পানিতে ডুবে যায়। ঘটনাটি দেখে আশপাশের কয়েকজন পোনা আহরণকারী দ্রুত এগিয়ে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, ‘শৈবাল পয়েন্টে সাগরে নামা নিষিদ্ধ। এছাড়া এই পয়েন্টে আমাদের কোনো লাইফ গার্ড দায়িত্বে থাকে না। তাই এখানে গোসল করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।’

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক। বারবার নিষেধ করার পরও লোকজন নিজেদের ইচ্ছেমতো সাগরে নেমে গোসল করছে। আমাদের সতর্কতা না মানার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়