বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাচ্চাকে পাওয়া গেলেও খোঁজ মিলছে না মায়ের

বাচ্চাকে পাওয়া গেলেও খোঁজ মিলছে না মায়ের

প্রাইম ভিশন ডেস্ক »

উত্তরার মাইলস্টোন স্কুলে প্রতিদিনের মতোই দুপুরে ছেলেকে আনতে গিয়েছিলেন আফসানা প্রিয়া। স্কুল মাঠে বসে ছিলেন নিশ্চিন্তে, ছেলে আহসান ওহিকে নিয়ে বাসায় ফেরার অপেক্ষায়। কিন্তু হঠাৎই বদলে গেল সবকিছু। বিকট শব্দে বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান, ঠিক যেখানে তিনি বসে ছিলেন, তার একদম পাশে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন, ধোঁয়া আর কান্নার রোল। ভয়াবহ এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়। চারদিকে হাহাকার, ছোটাছুটিতে স্কুল চত্বর রূপ নেয় এক বিভীষিকাময় মুহূর্তে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে স্বজনরা ছুটে যান ঘটনাস্থলে। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া গেল স্কুলের একটি কক্ষে। অক্ষত অবস্থায় তাকে পাওয়া গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত তার মা আফসানা প্রিয়াকে পাওয়া যায়নি কোথাও।

স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। চোখে-মুখে আতঙ্ক আর চরম অনিশ্চয়তা নিয়ে ছুটে বেড়াচ্ছেন আফসানার স্বামী আব্দুল ওয়াহাব। তিনি একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেডিআশুলাই গ্রামে।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আহসান নির্বাক, মাঝে মাঝে শুধু মাকে খুঁজছে। কান্নায় ভেঙে পড়ে বলছে, আম্মু কোথায়?’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়