বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই, তবে সরকার বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই, তবে সরকার বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, ‘আমার পদত্যাগ চাওয়া হয়েছে। আমার নিজের কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তবে নিয়োগকর্তা রয়েছেন। তাঁরা যদি মনে করেন, এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে যেতে (পদত্যাগ) বললে অবশ্যই চলে যাবেন।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। আর শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।’

আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়