ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। এদের মধ্যে পদোন্নতি পেয়েছেন সিএমপি কমিনার হাসিব আজিজ (সিএমপির ডিআইজি থেকে সিএমপির অতিরিক্ত আইজিপি হয়েছেন)।
এর আগে গত বছরের সেপ্টেম্বরের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পান উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ।
সিএমপি কমিশনার এর আগে ঢাকা সিআইডি এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ ছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৬৩ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদেও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।তার বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়।


