Homeমুল পাতাবাকলিয়ায় ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত

বাকলিয়ায় ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতে ওই গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।
বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা মো.আকবর  বলেন, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালাম সহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়