প্রাইম ভিশন ডেস্ক »
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০২২ ও ২০২৪ সালে একই দায়িত্ব পালন করেন।
এবারো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করবেন তিনি। দায়িত্ব পেয়ে জয়া জানান, ‘সবার সঙ্গে মিলেই সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই।’ ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলারও জয়ার ভূমিকার প্রশংসা করেন।


