Friday, June 26, 2026
spot_img
Homeএই মুহুর্তেসাবেক সিএমপি কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একইসঙ্গে ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় সাবেক এই সিএমপি কমিশনারের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। শুনানি শেষে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশের পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন নির্ধারণ করেন।

শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন- শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫-এরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

উল্লেখ্য, চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়