Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাভাইরাল ‘স্কাই স্টেডিয়াম’ যা জানা যাচ্ছে

ভাইরাল ‘স্কাই স্টেডিয়াম’ যা জানা যাচ্ছে

প্রাইম ভিশন ডেস্ক »

সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আকাশছোঁয়া ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণ হচ্ছে, এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মরুভূমির মাঝখানে ভাসমান এক বিশাল স্টেডিয়ামের দৃশ্য দেখানো ওই ভিডিওটি কয়েক কোটি ভিউ পেয়েছে। তবে পরে জানা যায়, পুরো ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি এবং এর সঙ্গে সৌদি আরবের কোনো সরকারি পরিকল্পনার সম্পর্ক নেই।

ভিডিওটিতে দেখা যায়, সুউচ্চ এক ভবনের চূড়ায় আলোকোজ্জ্বল ফুটবল স্টেডিয়াম; যা দেখে অনেকেই ধারণা করেছিলেন এটি সৌদি আরবের ভবিষ্যৎ প্রকল্প ‘দ্য লাইন’-এর অংশ হতে পারে।

কিন্তু সৌদি কর্মকর্তারা বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেছেন, ‘ভিডিওটি ভুয়া। সৌদি আরবের কোনো পরিকল্পনার সঙ্গে এর মিল নেই। এটি কোনো সরকারি নথি বা সূত্রেও নেই।’

সংবাদ সংস্থা এএফপির ডিজিটাল যাচাই টিম অনুসন্ধান করে ভিডিওটির উৎস খুঁজে পায় ইনস্টাগ্রামের ‘hyporaultraworks’ নামের একটি অ্যাকাউন্টে।

এআই-নির্ভর স্থাপত্যের কনসেপ্ট আর্ট তৈরি করেন এই নির্মাতা। তিনি স্বীকার করেছেন, ভিডিওটি ছিল তার পরীক্ষামূলক একটি এআই কাজ, যা অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গেছে।

নির্মাতার ভাষায়, ‘একটি সাধারণ এআই কনসেপ্টই এক সময় ৫০ মিলিয়নের বেশি দর্শক টেনে নিল। এটি পুরোপুরি কল্পনাপ্রসূত-স্কাইস্ক্র্যাপারের ওপরে ফুটবল স্টেডিয়াম কেমন হতে পারে, তা দেখানোর চেষ্টামাত্র।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়