Homeএই মুহুর্তেরাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সূত্র জানায়, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়