Wednesday, June 24, 2026
spot_img
Homeমুল পাতাদুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা খুন

দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার নাজের আহমদের ছেলে। তিনি বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বলে তার পরিবার জানিয়েছে। বাড়ি সরফভাটায় হলেও তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে চন্দ্রঘোনায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, রাতের নির্জন সময়ে পথচারীরা বাড়ির কাছের সড়কে গুলিবিদ্ধ অবস্থায় মান্নানের দেহ পড়ে থাকতে দেখেন। তার মোটরসাইকেলটিও ঘটনাস্থলে পাওয়া যায়। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অন্ধকার সড়কের পাশে তার নিথর দেহ পড়ে ছিল। পাশে মোটরসাইকেল ছিল, তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে, একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে, আর দুটি পেটের ডান দিকে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়