Homeসংবাদআন্তর্জাতিকপুতিন কে রুশ ভাষায় অনূদিত গীতা উপহার দিলেন মোদি

পুতিন কে রুশ ভাষায় অনূদিত গীতা উপহার দিলেন মোদি

প্রাইম ভিশন ডেস্ক »

দুই দিনের ভারত সফরে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ভাগবত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৫ ডিসেম্বর) এক্স-এ দেওয়া পোস্টে মোদি বলেন,’গীতার শিক্ষা বিশ্বের কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস’।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পালাম বিমানবন্দরে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। পরে দু’জন একই গাড়িতে করে প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে যান, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সাবেক কূটনীতিক অরুণ সিং জানিয়েছেন, ভারত-রাশিয়া সম্পর্ক ঐতিহাসিক ও পরস্পরবিশ্বাসের ওপর দাঁড়ানো। তিনি মনে করিয়ে দেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়া দীর্ঘদিন ভারতের রাজনৈতিক সমর্থক হিসেবে ছিল। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও রাশিয়ার ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

মস্কো স্কুল অব ম্যানেজমেন্টের ইন্ডিয়া স্টাডিজ প্রধান লিডিয়া কুলিক বলেন, পুতিনের সফর প্রতীকী ও গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশই ভবিষ্যতের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আশাবাদী। তিনি জানান, রাশিয়ার বাজার ভারতীয় পণ্য রপ্তানির জন্য আরও উন্মুক্ত করা এখন অগ্রাধিকার। পাশাপাশি রাজনৈতিক আলোচনা, প্রতিরক্ষা চুক্তি এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময়ও হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়